আলহাজ্ব আবদুল করিম হাওলাদার মডেল হাই স্কুল

ALHAZZ ABDUL KARIM HAWLADER MODEL HIGH SCHOOL

EIIN: 140481 স্থাপিত : ২০১৫ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজ
প্রতিষ্ঠানের ইতিহাস

আলহাজ্ব আবদুল করিম হাওলাদার মডেল হাই স্কুল

ALHAZZ ABDUL KARIM HAWLADER MODEL HIGH SCHOOL

EIIN: 140481 স্থাপিত : ২০১৫ খ্রিস্টাব্দ

খাজুরতলা, কদমতলা বাজার, বরগুনা সদর, বরগুনা।


সম্মানিত অভিভাবক ও সুধী, আসসালামু আলাইকুম।  বরগুনা সদর উপজেলাধীন ৫ নং আয়লা পতাকাটা ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি আধুনিক ও মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান আলহাজ্ব আবদুল করিম হাওলাদার মডেল হাই স্কুল ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়। মানুষের জীবন ও সমাজের চাহিদার নিরিখে শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারিত হয়। নতুন নতুন চাহিদার পরিপ্রেক্ষিতে তা আবার পরিবর্তিত হয়। এ জন্য যুগের চাহিদা মেটাতে পারে এমন শিক্ষার প্রয়োজন। অত্র প্রতিষ্ঠানটি গ্রামে প্রতিষ্ঠার মূল লক্ষ্য হচ্ছে বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি করা, বিজ্ঞান সম্পর্কে ভীতি দূর করা এবং বিজ্ঞান বিভাগে অধ্যায়নের মাধ্যমে ভালো সফলতা অর্জন করা । প্রাথমিকভাবে আমাদের উদ্দেশ্য অনেকটাই সফল হয়েছে। বিগত  ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীর সংখ্যা দেখেই তা অনেকটা প্রমাণিত। এখানে বাংলা, ইংরেজি ও ধর্মীয় শিক্ষাকে সমানভাবে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের প্রস্তুত করা হয়। এ জন্য দক্ষ, উপযুক্ত এবং যুগোপযোগী শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হয়েছে। এখানকার দক্ষ শিক্ষকদের প্রাণান্তকর চেষ্টার মধ্য দিয়ে আপনার সন্তানের সুশৃংখল জীবন ও মেধাবিকাশের সর্বোত্তম প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আমি প্রতিশ্রুতি দিতে চাই, আমরা  আলহাজ্ব আবদুল করিম হাওলাদার মডেল হাই স্কুল পড়ালেখা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে শিক্ষার্থীদের এমনভাবে তৈরি করব যাতে করে শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম কুড়াবে এবং স্কুল ও পিতামাতার মুখ উজ্জ্বল  করবে।